Bihar Accident: বেগুসরাইয়ে বাস ও ট্যাঙ্কারের সংঘর্ষে নিহত ৪ জন, আহত ১৫ জন
বিহারের বেগুসরাইয়ে একটি বাস ও দুধের ট্যাঙ্কারের সংঘর্ষে ৪ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন।
নয়াদিল্লি: বিহারের বেগুসরাইয়ে একটি বাস ও দুধের ট্যাঙ্কারের সংঘর্ষে ৪ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন। ঘটনাস্থলেই ৩ জন মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থা গুরুতর। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘রানি গ্রামে একটি বাসের সঙ্গে দুধের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন। হতাহতরা সকলেই একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাচ্ছিলেন। তিনি আরও বলেন, পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়।
বাস ও ট্যাঙ্কারের ভয়াবহ সংঘর্ষ
VIDEO | Bihar: At least four people were killed when a bus collided with dumper in Begusarai earlier today.#BiharNews
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/sqVniUNDbA
— Press Trust of India (@PTI_News) February 26, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 26, 2025 08:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

