Assam Flood: অসমে মৃতের সংখ্যা ৪৬ ছুঁয়েছে, বন্যার কবলে ১৬ লাখেরও বেশি মানুষ
ব্রহ্মপুত্র নদের জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। অসমের ২৯টি জেলা জুড়ে ১৬ লাখেরও বেশি মানুষ বন্যার কবলে পড়েছে।
নয়াদিল্লি: ভয়াবহ বন্যার (Flood) কবলে পড়ছে অসম (Assam) । ব্রহ্মপুত্র নদের অবস্থা ভয়াবহ, জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। হু হু করে জল ঢুকছে অসমের একাধিক জায়গায়। বন্যায় প্রতিদিনই মৃতের সংখ্যা বেড়ে চলেছে। রাজ্যে এখনও পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে ৷ অসমের ২৯টি জেলা জুড়ে ১৬ লাখেরও বেশি মানুষ বন্যার কবলে পড়েছে। বন্যার জল ঘরে ঢুকে পড়ায় অনেক বন্যাকবলিত মানুষ নিরাপদ স্থানে, উঁচু জমি, স্কুল ভবন, রাস্তাঘাট, সেতুতে আশ্রয় নিয়েছে। স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, এসডিআরএফ এবং সার্কেল অফিসের উদ্ধারকারী দলগুলি উদ্ধার অভিযানে নিযুক্ত রয়েছে।
দেখুন
#Assam: Flood situation remains critical with at least 46 deaths, and over 16 lakhs reeling under the deluge across 29 districts. pic.twitter.com/arsuAl7dz6
— DD News (@DDNewslive) July 4, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 04, 2024 12:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

