Air Pollution: বিষাক্ত হয়ে উঠছে বাতাস! দিল্লি ও হরিয়ানায় স্কুল বন্ধ রাখার নির্দেশ
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিল্লিতে সব স্কুলে অনলাইন ক্লাস চলবে।
নয়াদিল্লি: ক্রমবর্ধমান বায়ু দূষণের কারণে হরিয়ানা (Haryana) সরকার স্কুলগুলি ৫ শ্রেণি পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ জারি করেছে। সমস্ত জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে যাতে বলা হয়েছে যে, দিল্লি এবং আশেপাশের অঞ্চলে গুরুতর AQI-এর জন্য সরকারি এবং বেসরকারি সব স্কুলগুলোতেই ৫ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস করাতে। পড়ুয়াদের স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে।
দূষণের জন্য রাজধানী দিল্লিতে দ্বাদশ শ্রেণি ছাড়া অন্য সমস্ত ক্লাস বন্ধ করার নির্দেশ জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী অতীশি একটি আদেশ জারি করেছেন যে সোমবার থেকে GRAP-4 বাস্তবায়নের সাথে, ১২তম শ্রেণি ছাড়া সমস্ত ছাত্রদের জন্য স্কুলে গিয়ে ক্লাস বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব স্কুলে অনলাইন ক্লাস চলবে। দেখুন-
In view of the rising pollution, the Haryana government orders to temporarily close schools up to Class 5. A letter has been written to all the District Deputy Commissioners on behalf of the Directorate of School Education in this regard: Haryana Govt pic.twitter.com/oSQUET7htZ
— ANI (@ANI) November 16, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 18, 2024 11:13 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

