Air India: দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বিমান, রানওয়েতে টাগ ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ এয়ার ইন্ডিয়ার

সংঘর্ষের জেরে বিমানের একটি ডানা এবং একটি টায়ার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

Air India: দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বিমান, রানওয়েতে টাগ ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ এয়ার ইন্ডিয়ার
Air India (Representational Image) Photo Credit: Twitter@barandbench

দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বিমান। গতকাল ১৬ মে পুনে বিমানবন্দরের রানওয়েতে দিল্লিগামী এক বিমানের সঙ্গে ধাক্কা লাগে টাগ ট্রাক্টরের। ঘটনার সময়ে বিমানে ১৮০ জন যাত্রী উপস্থিত ছিলেন বলে খবর। এক বিমান কর্মকর্তা জানিয়েছেন, দিল্লিগামী বিমানটি রানওয়ের দিকে ট্যাক্সি করার সময় ওই টাগ ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। যার ফলে বিমানের একটি ডানা এবং একটি টায়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিমানের ভিতরে থাকা যাত্রী এবং ক্রু সদস্যদের কোনরকম কোন ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

টাগ ট্রাক্টরের সঙ্গে এয়ার ইন্ডিয়ার ধাক্কা... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 17, 2024 11:26 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).