Prayagraj: প্রয়াগরাজে ব্রিজ ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা, পা হারালেন এক শ্রমিক, আহত অনেকে, জারি উদ্ধারকাজ
বিদ্যুতের কাজ করতে গিয়ে নির্মীয়মাণ সেতুর একাংশ ভেঙে ঘটল বিপত্তি। ব্রিজের টাওয়ার ভেঙে পড়ায় গুরুতর আহত হলেন ৫ শ্রমিক।
বিদ্যুতের কাজ করতে গিয়ে নির্মীয়মাণ সেতুর একাংশ ভেঙে ঘটল বিপত্তি। ব্রিজের টাওয়ার ভেঙে পড়ায় গুরুতর আহত হলেন ৫ শ্রমিক। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সঙ্গম নগর (Sangam Nagar) এলাকায়। ঘটনায় আহত শ্রমিকদের মধ্যে একজনের পা কাটা পড়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই চলে এসেছে স্থানীয় পুলিশ। আহতদের ইতিমধ্যেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। সকলেরই অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে জানা গিয়েছে। যদিও কীভাবে সেতুটি ভেঙে পড়ল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
Prayagraj: Accident occurred in Sangam Nagar when a bridge tower fell while pulling a power cable. Five workers were injured in the incident, and one worker lost a leg due to being trapped under the bridge tower. The worker's condition is reported to be serious pic.twitter.com/MqBzlgGPk2
— IANS (@ians_india) December 28, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 28, 2024 08:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

