Leopard: গভীর রাতে ধরা পড়ল আরও একটি চিতাবাঘ, দেখুন ভিডিও
চিতাবাঘটিকে গতকাল গভীর রাতে খাঁচায় বন্দি করা হয়েছে।
নয়াদিল্লি: উত্তরপ্রদেশের বাহরাইচতে (Bahraich) যে চিতাবাঘ (Leopard) ক্রমাগত মানুষের উপর আক্রমণ করছিল সেটি অবশেষে বন দফতরের হাতে ধরা পড়েছে। চিতাবাঘটিকে গতকাল গভীর রাতে খাঁচায় বন্দি করা হয়। গত এক সপ্তাহ ধরে চিতাবাঘের আতঙ্কে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল। পাঁচ দিন আগে একটি চিতাবাঘ এক বাড়িতে ঢুকে ১৩ বছরের এক কিশোরীকে আক্রমণ করে আহত করেছিল। এরপর গত মঙ্গলবার গভীর রাতে চিতাবাঘটি আরও একটি বাড়িতে ঢুকে ৮০ বছর বয়সী এক মহিলার উপর আক্রমণ করে। চিতাবাঘটি ধরা পড়ার পর গ্রামবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এর আগে সোমবারও একটি চিতাবাঘ ধরা পড়েছিল। গতকাল গভীর রাতে এই দ্বিতীয় চিতাবাঘটি ধরা পড়েছে। বন দফতর সূত্রে খবর, চিতাবাঘটিকে ট্রান্স গেরুয়া বনে ছেড়ে দেওয়া হতে পারে। দেখুন-
Bahraich, Uttar Pradesh: In Sujauli area, a leopard was captured by the forest department late at night. The leopard may be released in the Trans Geruwa forests. pic.twitter.com/kArtQzFRV7
— IANS (@ians_india) October 3, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 03, 2024 09:32 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

