Mumbai Fire: বাগেশ্বরী মন্দির সংলগ্ন এলাকায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল বাহিনী, দেখুন ভিডিয়ো
রবিবাসরীয় সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মুম্বইয়ের দিনদোশির গোরেগাঁও এলাকায়। জানা যাচ্ছে, বাগেশ্বরী মন্দিরের পেছনে আগুন লেগেছে।
রবিবাসরীয় সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মুম্বইয়ের দিনদোশির গোরেগাঁও এলাকায়। জানা যাচ্ছে, বাগেশ্বরী মন্দিরের (Bageshwari Temple) পেছনে আগুন লেগেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহনী। সন্ধের দিকে মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ফলে নিরাপত্তারক্ষীরা তড়িঘড়ি তাঁদের বাইরে বের করে নিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ। তাঁরা দর্শনার্থীদের বের করে আনতে সহায়তা করেন। ফলে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। যদিও আগুন কীভাবে লাগল তা এখনও স্পষ্ট নয়।
দেখুন ভিডিয়ো
Mumbai, Maharashtra: A fire broke out behind Bageshwari Temple in Goregaon, Dindoshi. Fire department teams reached the spot, and efforts to control the blaze are ongoing pic.twitter.com/RALLxP04Y2
— IANS (@ians_india) March 9, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 09, 2025 08:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

