Jammu and Kashmir: সীমান্ত এলাকায় অব্যাহত পাকিস্তানের নজরদারি, কাঠুয়ার সীমান্ত এলাকা থেকে উদ্ধার ড্রোন

পাকিস্তান সর্বক্ষণ নজর রাখছে ভারতের ওপর। যদিও এই দাবি প্রথম থেকেই ভিত্তিহীন বলে দাবি করে এসেছে পড়শি দেশ।

Jammu and Kashmir: সীমান্ত এলাকায় অব্যাহত পাকিস্তানের নজরদারি, কাঠুয়ার সীমান্ত এলাকা থেকে উদ্ধার ড্রোন
Drone (Photo Credit: Pixabay)

পাকিস্তান সর্বক্ষণ নজর রাখছে ভারতের ওপর। যদিও এই দাবি প্রথম থেকেই ভিত্তিহীন বলে দাবি করে এসেছে পড়শি দেশ। তবে অভিযোগ যে একেবারেই অমূলক নয়, তা আবারও প্রমাণ হল। বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) কাঠুয়ার মুকুন্দপুর সীমান্ত এলাকা থেকে উদ্ধার হয়েছে একটি ড্রোন। পুলিশসূত্রে খবর, স্থানীয়রাই এদিন সকাল ১০টা নাগাদ খবর দেয় যে এই এলাকায় ড্রোন পড়ে রয়েছে। তারপর ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে পুলিশ। যদিও কোথা থেকে এই ড্রোনটি এল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).