Delhi High Court: পেনশনের জন্যে চার দশক অপেক্ষা বৃদ্ধ স্বাধীনতা সংগ্রামীর, কেন্দ্রীয় সরকারকে জরিমানা দিল্লি আদালতের
৯৬ বছর বয়সী ওই বৃদ্ধ মুক্তিযোদ্ধার পেনশন সংক্রান্ত একটি মামলার রায় ঘোষণার সময়ে কেন্দ্রীয় সরকারকে ২০,০০০ টাকা জরিমানা করেছে দিল্লি আদালত।
কেন্দ্রীয় সরকারের উপর ২০ হাজার টাকা জরিমানা চাপাল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। অভিযোগ, ৯৬ বছর বয়সী এক স্বাধীনতা সংগ্রামীকে তার স্বাধীনতা সংগ্রামী পেনশনের (Freedom Fighters Pension) জন্য ৪০ বছর অপেক্ষা করিয়েছে কেন্দ্রীয় সরকার। ওই বৃদ্ধ মুক্তিযোদ্ধার পেনশন সংক্রান্ত একটি মামলার রায় ঘোষণার সময়ে কেন্দ্রীয় সরকারকে ২০,০০০ টাকা জরিমানা করেছে দিল্লি আদালত। দুঃখ প্রকাশ করে এদিন আদালতে বিচারপতির মন্তব্য, 'স্বাধীনতা যোদ্ধাদের সঙ্গে যেভাবে আচরণ করা হচ্ছে, দেশের স্বাধীনতার জন্য লড়াই করা মুক্তিযোদ্ধাদের প্রতি ভারতের ইউনিয়ন যে সংবেদনশীলতা দেখাচ্ছে তা অত্যন্ত বেদনাদায়ক'
Delhi High Court slaps ₹20k fine on Central government for making 96-year-old wait for 40 years for his freedom fighters pension
report by @prashantjha996 https://t.co/cUkrKI4vBn
— Bar & Bench (@barandbench) November 4, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 04, 2023 05:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

