Chemical Factory Blast: তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জন, ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী রেড্ডি
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।
নয়াদিল্লি: তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণে (Chemical Factory Blast) মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার জেলা পুলিশ সুপার পরিতোষ পঙ্কজ জানান যে ধ্বংসাবশেষ পরিষ্কার করার সময় আরও কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত ৩৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি আজ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি মঙ্গলবার বলেছেন, সিগাচি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনার সঙ্গে কথা বলবে নিহতদের আত্মীয়স্বজনদের এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন যে গুরুতর আহতদের ১০ লক্ষ টাকা দেওয়া হবে, এবং যারা আল্প আহত হয়েছেন পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হবে।
দুর্ঘটনাস্থল পরিদর্শনে রেবন্ত রেড্ডি
34 killed in Telangana chemical factory blast: CM Reddy visits site, seeks detailed report
Read @ANI Story | https://t.co/LQFosvHRRt#Telangana #Telanganafactoryblast #RevanthReddy pic.twitter.com/jnMufglpg3
— ANI Digital (@ani_digital) July 1, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 01, 2025 03:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

