Karnataka: কর্ণাটকে আখবোঝাই ট্রাকের সঙ্গে পর্যটকদের গাড়ি ও বাইকের সংঘর্ষ, হতাহত অনেকে
বড়দিনের দিন ভয়াবহ দুর্ঘটনা কর্ণাটকে। বুধবার বিকেলে কালাবুরাগী জেলার গোব্বুর গ্রামে একটি পর্যটকদের ট্রাভেলর গাড়ি ও বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি আখবোঝাই ট্রাকের।
বড়দিনের দিন ভয়াবহ দুর্ঘটনা । বুধবার বিকেলে কালাবুরাগী (Kalaburagi) জেলার গোব্বুর গ্রামে একটি পর্যটকদের ট্রাভেলর গাড়ি ও বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি আখবোঝাই ট্রাকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। আহত হয়েছেন কমপক্ষে ৯ জন। মৃতদের নাম বিনীতা (৫৬), অনুপ (২৯) ও বাসবরাজ (৪০)। এরা সকলেই একই গাড়ির যাত্রী ছিলেন কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ঘটনার পর যাত্রীবাহী গাড়িটি পুরোপুরি ক্ষতিগ্রস্থ হয়েছে। আহতরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। যদিও কীভাবে দুর্ঘটনা ঘটেছিল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Kalaburagi, Karnataka | 3 dead and 9 injured in a collision between a sugarcane-loaded truck, tour travel vehicle and a bike near Gobbur village. The deceased have been identified as Vinita (56), Anoop (29) and Basavaraj (40): Karnataka Police
(Source: Karnataka Police) pic.twitter.com/YnwaAhl41C
— ANI (@ANI) December 25, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 25, 2024 08:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

