Uttarakhand: হিমালয়ে আটকা পড়া ২ বিদেশী পর্বতারোহীকে নিরাপদে উদ্ধার

চামোলির চৌখাম্বাতে তিন দিনের বেশি সময় আটকে থাকা ২ বিদেশী মহিলা পর্বতারোহীকে নিরাপদে উদ্ধার করেছে আইএএফ।

Uttarakhand: হিমালয়ে আটকা পড়া ২ বিদেশী পর্বতারোহীকে নিরাপদে উদ্ধার
Foreign Women Trekkers Safely Rescued By IAF (Photo Credit: X)

নয়াদিল্লি:  উত্তরাখণ্ডের চৌখাম্বা ট্র্যাকে আটকে পড়া দুই বিদেশী পর্বতারোহীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। শনিবার, বায়ুসেনা এবং SDRF যৌথভাবে তল্লাশি অভিযান চালায়। বেস ক্যাম্পে একটি তাঁবু ও স্লিপিং ব্যাগ পাওয়া গেলেও দুই আরোহীকে পাওয়া যায়নি। রবিবার সকালে আবার অনুসন্ধান অভিযান চালানো হয়, তখন উভয় পর্বতারোহী নিরাপদে উদ্ধার করা হয়।

ব্রিটিশ মহিলা ফাইজনে ম্যানার্স (২৭) এবং মার্কিন মহিলা মিশেল থেরেসা ডেভোরোক (২৩) বদ্রীনাথ থেকে ৬৯৯৫ মিটার উঁচু চৌখাম্বা পর্বতে উঠতে গিয়েছিলেন। ৩ অক্টোবর তাঁরা পেজারের মাধ্যমে দূতাবাসে যোগাযোগ করে জানান যে চৌখাম্বার শিখরে পৌঁছানোর আগেই তাঁরা আটকে পড়েছেন। তাঁদের জিনিসপত্র খাদে পড়ে গিয়েছে। এরপর তাঁদের উদ্ধার করার অভিযান শুরু হয়। দেখুন ভিডিও-

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 07, 2024 01:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).