Assam Shocker: দুর্গাপুজোয় নতুন জামা না পেয়ে নদীতে ঝাঁপ ১২ বছরের বালকের
দুর্গাপুজোয় নতুন জামা না পেয়ে অভিমানে নদীতে ঝাঁপ দিলো অসমের ধুবরি জেলার ১২ বছরের বালক।
গুয়াহাটি: দুর্গাপুজোয় নতুন জামা না পেয়ে অভিমানে নদীতে ঝাঁপ দিলো অসমের ধুবরি জেলার ১২ বছরের বালক। সূত্রে খবর বালকটির নাম সুমন রায়। সে গাইখোয়া গান্ধীগ্রাম মিডল স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। খবর পেয়ে পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার শুরু করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছেলেটি এখনও নিখোঁজ। ধুবরি জেলার (Dhubri District) পুলিশ সুপার নবীন সিং আইএএনএসকে জানিয়েছেন, নিখোঁজ ছেলেটিকে খুঁজে বের করার চেষ্টা চলছে। আরও পড়ুন: Durga Puja 2023: আজ দশমী, চোখের জলে দেবী দুর্গার বিদায়ের পালা, শুরু বিসর্জনের প্রস্তুতি, দেখুন
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 24, 2023 04:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

