Uttar Pradesh: দুর্গা প্রতিমা বিসর্জনের সময় দুই দলের সংঘর্ষ, মৃত ১
উত্তরপ্রদেশে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন যাত্রার সময় দুই দলের মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
উত্তরপ্রদেশ: দেবী দুর্গার প্রতিমা (Goddess Durga Idol) বিসর্জন যাত্রার সময় দুই দলের মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় উত্তর প্রদেশের বাহরাইচে (Bahraich)। পাথর ছোড়া হয় বলে অভিযোগ করা হয়, এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে স্থানীয় পুলিশ নিরাপত্তা বাহিনীসহ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে খবর, প্রতিমা বিসর্জনের সময় দুই সম্প্রদায়ের মধ্যে বিবাদের জেরে এই ঘটনা ঘটে। ঘটনায় নিহতের নাম রাম গোপাল মিশ্র (২২)। তিনি রেহুয়ার বাসিন্দা, গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। বিক্ষোভকারীরা পাথর ছোড়া ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পুলিশ ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে। পুলিশ সুপার বৃন্দা শুক্লা জানান, ২৫-৩০ জনকে হেফাজতে নেওয়া হয়েছে।ঘটনার তদন্ত চলছে। দেখুন-
VIDEO | Uttar Pradesh: One died in a gunfire incident as a clash erupted between two groups during Goddess Durga idol immersion in Mahsi tehsil, Bahraich, last night.
“A situation of tension arose when a procession was taken out from near a Muslim area in Maharajganj. Police… pic.twitter.com/YXTFaPBPw7
— Press Trust of India (@PTI_News) October 14, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 14, 2024 08:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

