Nagpur Blast: বিস্ফোরণের শব্দে কাঁপল ওষুধ তৈরির কারখানা, আগুনে ঝলসে মৃত্যু ১ শ্রমিকের, সংকটজনক আরও ৬
আহত ছয় কর্মীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নয়াদিল্লিঃ নাগপুরের (Nagpur) ওষুধ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ (Blast)। আগুনে ঝলসে প্রাণ গেল এক শ্রমিকের। গুরুতর আহত আরও ছয় জন। মঙ্গলবার দুপুরে আচমকা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে নাগপুরের ভিলগাঁওয়ের 'অঙ্কিত পাল্পস বোর্ডস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল কোম্পানি।' বিস্ফোরণের জেরে ছড়িয়ে পড়ে আগুন। মুহূর্তে ঘন কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। খবর দেওয়া হয় দমকলে। এরপর দমকলের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কারখানার ভিতরে থাকা সিলিন্ডার থেকে গ্যাস লিক করে এই দুর্ঘটনা ঘটেছে। আহত ছয় কর্মীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণের শব্দে কাঁপল ওষুধ তৈরির কারখানা, আগুনে ঝলসে মৃত্যু ১ শ্রমিকের, সংকটজনক আরও ৬
Nagpur Blast: 1 Dead, 6 Injured in Explosion at Ankit Pulps and Boards Factory in Maharashtra#Maharashtra #Nagpur #Blast
— LatestLY (@latestly) June 17, 2025
Read: https://t.co/V0g6jGN8Ib
— LatestLY (@latestly) June 17, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 17, 2025 03:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

