New MSME Classifiaction 2025: অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের নতুন শ্রেণীবিন্যাস ঘোষণা করল কেন্দ্র, ১ এপ্রিল থেকেই হবে কার্যকর

ক্ষুদ্র শিল্পে ২৫ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে। এই শিল্পে টার্নওভারের সীমা ৫০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১০০ কোটি টাকা করা হয়েছে। আর মাঝারি শিল্পের ক্ষেত্রে বিনিয়োগের সর্বোচ্চ পরিমাণ ১২৫ কোটি টাকা।

New MSME Classifiaction 2025: অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের নতুন শ্রেণীবিন্যাস ঘোষণা করল কেন্দ্র, ১ এপ্রিল থেকেই হবে কার্যকর
New MSME Notification (Photo Credit: X@caabhishek_jain)

বিনিয়োগ ও টার্ন ওভারের নিরিখে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (New MSME Classifiaction 2025) শিল্পোদ্যোগের নতুন শ্রেণীবিন্যাস ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার,যা আগামী পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে। এখন থেকে অতি ক্ষুদ্র শিল্পে ২ কোটি ৫০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে। এই শিল্পে টার্নওভারের সীমা ৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ১০ কোটি টাকা করা হয়েছে।

ক্ষুদ্র শিল্পে ২৫ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে। এই শিল্পে টার্নওভারের সীমা ৫০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১০০ কোটি টাকা করা হয়েছে। আর মাঝারি শিল্পের ক্ষেত্রে বিনিয়োগের সর্বোচ্চ পরিমাণ ১২৫ কোটি টাকা। এক্ষেত্রে টার্নওভারের সীমা দ্বিগুণ করে ৫০০ কোটি টাকা করা হয়েছে। এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ঘোষণা অনুযায়ী এই পরিবর্তন হবে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 24, 2025 02:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).