NEET-UG 2024 Exam: ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টে দুর্নীতির অভিযোগের মাঝে NTA-কে নোটিশ সুপ্রিম কোর্টের

NEET-UG 2024 Exam: ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টে দুর্নীতির অভিযোগের মাঝে NTA-কে নোটিশ সুপ্রিম কোর্টের
File Photo (Photo Credit: Wikimedia Commons)

সর্বভারতীয় মেডিকেলের প্রবেশিকা পরীক্ষায়  (NEET) পেপার ফাঁসের অভিযোগ নিয়ে যখন তোলপাড়, সেই সময় নতুন করে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। এবার ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট অর্থাৎ সর্বভারতীয় মেডিকেলের প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্ট ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ NTA-কে নোটিশ জারি করেছে। এনটিএ-তে হাতে যে নম্বর পান পরীক্ষার্থীরা, তার প্রেক্ষিতেই তাঁরা দেশের বিভিন্ন মেডিকেল প্রতিষ্ঠানে সপড়ার সুযোগ পান। প্রসঙ্গত সর্বভারতীয় মেডিকেলের প্রবেশিকা পরীক্ষায় পরপর ৬৭ জন পড়ুয়া একই নম্বর পেয়েছেন অর্থাৎ তাঁরা প্রথম স্থান অধিকার করেছেন বলে সামনে আসে। যা প্রকাশ্যে আসতেই শুরু হয় শোরগোল। সর্বভারতীয় মেডিকেলের প্রবেশিকা পরীক্ষায় কীভাবে ৬৭ জন একই নম্বর পেলেন, তা নিয়ে তদন্ত করা হবে এবং এ বিষয়ে চার সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে বলে খবর।

আরও পড়ুন: NEET-UG 2024 Exam: ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স পরীক্ষা আবার হোক, এই দাবিতে শুনানি সুপ্রিম কোর্টে

দেখুন ট্যুইট...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 11, 2024 11:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).