Navi Mumbai Building Collapsed: শনিবার সাত সকালে ভেঙে পড়ল নভি মুম্বইয়ের আবাসন, ধ্বংসস্তূপের নীচে আবাসিকরা

মাত্র ১০ বছরের পুরনো আবাসন কীভাবে ভেঙে পড়ল সেই তদন্ত চলছে। আবাসনের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন নভি মুম্বই মিউনিসিপাল ​​কর্পোরেশন কমিশনার।

Navi Mumbai Building Collapsed: শনিবার সাত সকালে ভেঙে পড়ল নভি মুম্বইয়ের আবাসন, ধ্বংসস্তূপের নীচে আবাসিকরা
Navi Mumbai Building Collapsed (Photo Credits: ANI)

মহারাষ্ট্রে (Maharashtra) আবারও ভেঙে পড়ল আস্ত আবাসন। শনিবার সাত সকালে নভি মুম্বইয়ের (Navi Mumbai) শাহবাজ গ্রাম এলাকায় তিনতলা আবাসন ভেঙে পড়ার খবর পেয়েই সেখানে পৌঁছয় দমকল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। তড়িঘড়ি শুরু হয় উদ্ধার কাজ। ধ্বংসস্তূপ থেকে দুজন আবাসিককে উদ্ধার করেছে উদ্ধারকারী দল। এখনও কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। জারি রয়েছে উদ্ধারকাজ। নভি মুম্বই মিউনিসিপাল ​​কর্পোরেশন কমিশনার কৈলাস শিন্ডে জানাচ্ছেন, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে দুই আহত আবাসিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের অবস্থা এখন স্থিতিশীল। তিনি আরও জানাচ্ছেন, মাত্র ১০ বছরের পুরনো আবাসন কীভাবে ভেঙে পড়ল সেই তদন্ত চলছে। আবাসনের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

জারি উদ্ধারকাজ...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 27, 2024 11:22 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).