National Herald Case: ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া, রাহুলের বিরুদ্ধে চার্জশিট পেশ ইডির
পাশাপাশি স্যাম পিত্রোদা ও সুমন দুবের বিরুদ্ধেও এই মামমলায় চার্জশিট দায়ের করা হয়েছে।
ন্যাশানাল হেরাল্ড দুর্নীতি মামলায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)-র বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি (ED)। বর্তমানে কংগ্রেসের সবচেয়ে হেভিওয়েট দুই নেতা-নেত্রীর এই মামলার পরবর্তী শুনানি ২৫ এপ্রিল। বিশেষ বিচারপতি বিশাল গোঙ্গে এবার চার্জশিটটি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেবেন। অর্থ পাচারের অভিযোগে এই দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি। সোনিয়া ও রাহুল-কে জেরা করেছে এই কেন্দ্রীয় সংস্থা।
সোনিয়া, রাহুলের বিরুদ্ধে ইডি-র চার্জশিট পেশ নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন কংগ্রেস নেতারা। এটিকে রাজনৈতিক প্রতিশোধের অংশ বলে ব্যাখা করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। আগেই ন্যাশানল হেরাল্ডের ৭০০ কোটি টাকার ওপর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
গান্ধীদের বিরুদ্ধে চার্জশিট পেশ ইডি-র
National Herald case: ED files chargesheet against Rahul and Sonia Gandhi; next hearing on April 25
@MunishPnadeyy joins in with more details.#5Live | @GauravCSawant pic.twitter.com/Xvqitq1GBi
— IndiaToday (@IndiaToday) April 15, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 15, 2025 06:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

