Nari Shakti on Track: ফের ইতিহাস সৃষ্টি সুরেখা যাদবের, এশিয়ার প্রথম লোকো পাইলট হিসাবে চালালেন বন্দে ভারত এক্সপ্রেস ; টুইটে শুভেচ্ছা রেলমন্ত্রীর

এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট সুরেখা যাদব সোমবার (১৩ মার্চ) সোলাপুর থেকে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালান।

Nari Shakti on Track: ফের ইতিহাস সৃষ্টি সুরেখা যাদবের, এশিয়ার প্রথম লোকো পাইলট হিসাবে চালালেন বন্দে ভারত এক্সপ্রেস ; টুইটে শুভেচ্ছা রেলমন্ত্রীর
Surekha Yadav Becomes First Woman Loco Pilot Photo Credit; Twitter@AshwiniVaishnaw

আরও একবার ইতিহাস গড়লেন সুরেখা যাদব। এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট  সুরেখা যাদব সোমবার (১৩ মার্চ) সোলাপুর থেকে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালান। ট্রেনটি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের 8 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছলে সুরেখা যাদবকে সংবর্ধিত করা হয়।মহারাষ্ট্রের সাতারার বাসিন্দা সুরেখা যাদব ১৯৮৮ সালে শুধুমাত্র ভারতে নয়, এশিয়ার প্রথম মহিলা ট্রেন চালক হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন।  সুরেখা যাদব সম্পর্কে তথ্য দিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি টুইটে তার ছবি পোস্ট করেছেন এবং লিখেছেন, বন্দে ভারত - নারী শক্তি দ্বারা চালিত। শ্রীমতি সুরেখা যাদব, বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম মহিলা লোকো পাইলট।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 14, 2023 10:12 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).