Narendra Modi: 'ওপার থেকে গুলি এলে আমরাও গুলি চালাবো', শেষ হয়নি অপারেশন সিঁদুর, স্পষ্ট জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী
দেশের পশ্চিম সীমান্তের পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা কমান্ডারদের হাতে এবার ‘পূর্ণ ক্ষমতা’ দিয়েছেন মোদী।
টানা চারদিনের সংঘর্ষ পরিস্থিতি প্রশমিত করে শনিবার মধ্যস্থতায় এসেছে ভারত এবং পাকিস্তান (India Pakistan Ceasefire) । দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা লঙ্ঘন করার অভিযোগ উঠেছিল পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে। জবাব দেয় ভারতও। যদিও নতুন করে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। তবে দেশের পশ্চিম সীমান্তের পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা কমান্ডারদের হাতে এবার ‘পূর্ণ ক্ষমতা’ দিয়েছেন মোদী। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 'ওপার থেকে যদি গুলি চলে আমরাও গুলি চালাবো। ওরা আক্রমণ করলে আমরাও পালটা আক্রমণ করব'।
আরও পড়ুনঃ ফের বিতর্কে রণবীর, পাকিস্তানি ভাই-বোনেদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট, নেটপাড়ায় হইচই উঠতেই তড়িঘড়ি মুছলেন
'ওপার থেকে গুলি এলে আমরাও গুলি চালাবো'
Prime Minister Narendra Modi gave clear directions 'Wahan se goli chalegi, yahan se gola chalega'. The turning point was the attacks on the air bases: Sources
— ANI (@ANI) May 11, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

