Narendra Modi Oath Ceremony: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে প্রতিবেশী দেশের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ, কারা থাকছেন তালিকায় ?
২০১৪ সালে মোদী যখন প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, সেই সময় 'সার্ক' এর সদস্য নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। ২০১৯-এ বিমস্টেক-এর সদস্য দেশগুলি থেকে অতিথিরা উপস্থিত ছিলেন।
বিরোধী জোটের সব জল্পনার অবসান ঘটিয়ে আবারও তৃতীয়বার সরকার গঠন করতে চলেছে এনডিএ। গতকাল শরিকদের সঙ্গে বৈঠকের পর নরেন্দ্র দামোদরদাস মোদীকেই সর্বসম্মতভাবে নেতা হিসাবে গ্রহণ করা হয়েছে। সূত্রের খবর, আগামী ৮ জুন শপথ গ্রহণের অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে। ইতিমধ্যেই শুরু হয়েছে তোড়জোড়। ২০১৪ সালে মোদী যখন প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, সেই সময় 'সার্ক' (SAARC)-এর সদস্য নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। ২০১৯-এ বিমস্টেক (BIMSTEC)-এর সদস্য দেশগুলি থেকে অতিথিরা উপস্থিত ছিলেন। এবার ২০২৪ এ একাধিক প্রতিবেশী দেশের রাষ্ট্রনেতাদের নরেন্দ্র মোদীর তৃতীয়বার শপথ গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে বলে জানা গেছে।জানা যাচ্ছে, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান, নেপাল, মরিশাসের প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারেন মোদীর শপথ গ্রহণকে। ইতিমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সঙ্গে কথা হয়েছে মোদীর। তাঁকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে সূত্রের খবর। অতিথি তালিকায় নাম থাকতে পারে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জুগনাথের।
Leaders from neighbouring countries to be invited to Prime Minister Narendra Modi's swearing-in ceremony. Heads of Nepal, Bhutan, Sri Lanka and Bangladesh have been invited for the ceremony: Sources
— ANI (@ANI) June 6, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 06, 2024 08:43 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

