PM Narendra Modi: বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার গঠনের জন্য মহম্মদ ইউনুসকে শুভেচ্ছা ও সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী

উতপ্ত বাংলাদেশে অন্তবর্তীকালীন সরকার গঠন হল বৃহস্পতিবার। বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে শপথ নিলেন নোবেলজয়ী ডঃ মহম্মদ ইউনুস।

PM Narendra Modi: বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার গঠনের জন্য মহম্মদ ইউনুসকে শুভেচ্ছা ও সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী

উতপ্ত বাংলাদেশে অন্তবর্তীকালীন সরকার গঠন হল বৃহস্পতিবার। বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে শপথ নিলেন নোবেলজয়ী ডঃ মহম্মদ ইউনুস (Muhammad Yunus)। শপথগ্রহণের পর শুভেচ্ছাবার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সেই সঙ্গে সেদেশে সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা নিয়েও ইউনুসকে বার্তা দেন মোদী। এদিন তিনি এক্স হ্যাণ্ডেলে টুইট করে লেখেন, প্রফেসর মহম্মদ ইউনুসকে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য অনেক শুভেচ্ছা। আশা করব, দেশকে স্বাভাবিক অবস্থায় তিনি ফিরিয়ে আনবেন সেই সঙ্গে সংখ্যালঘু হিন্দু ও অনান্য সম্প্রদায়ের মানুষদের সুরক্ষার বিষয় নিশ্চিত করবেন। দেশের শান্তি ফেরানোর পাশাপাশি দুই দেশের সম্পর্ক দৃঢ়ভাবে গড়ে তুলে উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে হবে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 08, 2024 09:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).