Thane: কোর্টে দাঁড়িয়ে বিচারককে জুতো ছুড়ল খুনের দায়ে অভিযুক্ত
এই ঘটনায় অভিযুক্ত কিরণ সন্তোষ ভরমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৩২, ১২৫ সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।
নয়াদিল্লিঃ কোর্টে চলছিল রায়দান। এমন সময় পায়ের জুতো খুলে বিচারকে লক্ষ্য করে ছুড়ল অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলায়। অভিযুক্তের নাম কিরণ সন্তোষ ভরম। বয়স ২২। খুনের দায়ে তাকে গ্রেফতার করা হয়। সেই মামলারই শুনানি চলছিল। মামলা অন্য কোর্টে স্থানান্তর করা আর্জি জানায় অভিযুক্ত। আবেদন খারিজ করে দেন বিচারক। এরপরই বিচারককে লক্ষ্য করে জুতো ছোড়ে অভিযুক্ত। যদিও তা বিচারকের শরীর স্পর্শ করেনি। টেবলের সামনে থাকা জিনিসপত্রে গিয়ে পড়ে জুতোটি। এই ঘটনায় অভিযুক্ত কিরণ সন্তোষ ভরমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৩২, ১২৫ সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।
কোর্টে দাঁড়িয়ে বিচারককে জুতো ছুড়ল খুনের দায়ে অভিযুক্ত
Murder-Accused Throws Slipper At Judge In Thane Court https://t.co/u9Z6iJcopj pic.twitter.com/7mI3xYggPC
— NDTV (@ndtv) December 23, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

