Salman Khan: সলমন খানকে খুনের হুমকি দেওয়া হোয়াটসঅ্যাপ গুজরাটের গ্রাম থেকে, অভিযুক্তকে তলব ওর্লি থানায়

বলিউডের তারকা অভিনেতা সলমন খান (Salman Khan)-কে খুনের হুমকি দিয়ে মুম্বইয়ের ওর্লি ট্র্যাফিক কন্ট্রোলের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি বার্তা আসে।

Salman Khan: সলমন খানকে খুনের হুমকি দেওয়া হোয়াটসঅ্যাপ গুজরাটের গ্রাম থেকে, অভিযুক্তকে তলব ওর্লি থানায়
Salman Khan and Rashmika Mandanna (Photo Credits: Instahram)

বলিউডের তারকা অভিনেতা সলমন খান (Salman Khan)-কে খুনের হুমকি দিয়ে মুম্বইয়ের ওর্লি ট্র্যাফিক কন্ট্রোলের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি বার্তা আসে।  হুমকি হোয়াটসঅ্যাপ বার্তায় বলা হয়েছিল, সলমন খান-কে তার ঘরের মধ্যে ঢুকে মেরে ফেলা হবে, কিংবা তার গাড়িতে বিস্ফোরক রেখে উড়িয়ে দেওয়া হবে। এই হুমকি হোয়াটসঅ্যাপে বার্তা কে, কোথা থেকে পাঠিয়েছিলেন তার হদিশ করে ফেলল মুম্বই পুলিশ। গুজরাটের ভদোদরার কাছের এক গ্রাম থেকে ২৬ বছরের এক ব্যক্তি এই হুমকি দেন। তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাকে ২-৩ দিনের মধ্যে ওর্লি থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। দাবি করা হয়েছে, হুমকি হোয়াটসঅ্যাপ পাঠানো সেই ব্যক্তি মানসিক দিক থেকে অসুস্থ ও নিয়মিত ওষুধ সেবন করেন।

দেখুন খবরটি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 14, 2025 10:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).