Mumbai Police: ৪৮৬০ কোটি টাকার নিষিদ্ধ মাদক নষ্ট করল মুম্বই পুলিশ

মুম্বই পুলিশের মাদক বিরোধী শাখার তরফে নষ্ট করে দেওয়া হল বাজেয়াপ্ত করা ২৪০০ কেজির বেশি এমডি ড্রাগস। বর্তমানে যার বাজারমূল্য ৪৮৬০ কোটি টাকা বলে জানানো হয়েছে মুম্বই পুলিশের তরফে।

Mumbai Police: ৪৮৬০ কোটি টাকার নিষিদ্ধ মাদক নষ্ট করল মুম্বই পুলিশ
Photo Credits: Mumbai Police

মাদকের স্বর্গরাজ্য হিসেবেও পরিচিত আছে ভারতের বাণিজ্য নগরী মুম্বইয়ের (drugs)। ৭০ দশকের বোম্বে থেকে ২০২৩ সালের মুম্বই। দুটোতেই মাদকের কারবারে ঘাঁটা পড়েনি। কেউ কেউ বলেন, এলিট পার্টি কিংবা বস্তির ধারে থাকা কালভার্টে বসে নেশায় বুঁদ থাকে আট থেকে আশি। তবে মুম্বই পুলিশও (Mumbai Police) প্রতিবছর উদ্ধার করে প্রচুর মাদক। তারপর সেগুলি পুড়িয়ে দেয় বা নষ্ট করে।

শুক্রবার যেমন মুম্বই পুলিশের মাদক বিরোধী শাখার (Mumbai Police Anti Narcotics cell) তরফে নষ্ট করে দেওয়া হল বাজেয়াপ্ত করা ২৪০০ কেজির বেশি এমডি ড্রাগস (MD drugs)। বর্তমানে যার বাজারমূল্য ৪৮৬০ কোটি টাকা (Rs. 4860 crores) বলে জানানো হয়েছে মুম্বই পুলিশের তরফে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 02, 2023 09:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).