Mumbai Monorail Gets Stuck Video: মুম্বইয়ের বৃষ্টিতে আটকে গেল যাত্রী বোঝাই মোনোরেল, ক্রেন দিয়ে উদ্ধার যাত্রীদের

ভারী বৃষ্টিতে মুম্বই জলের তলায়। রাস্তাঘাট পুরো নদী। শপিং মলের বাইরে মানুষ সাঁতার কাটছে। কোমর জল পেরিয়ে অফিস যাচ্ছে, ফিরছেন নিত্যযাত্রীরা। এরই মধ্যে আবার বড় বিপত্তি।

Mumbai Monorail Gets Stuck Video: মুম্বইয়ের বৃষ্টিতে আটকে গেল যাত্রী বোঝাই মোনোরেল, ক্রেন দিয়ে উদ্ধার যাত্রীদের
Mumbai Monorail Train stuck. (Photo Credits:X)

Mumbai Monorail Gets Stuck Video: ভারী বৃষ্টিতে মুম্বই জলের তলায় (Mumbai Rains)। রাস্তাঘাট পুরো নদী। শপিং মলের বাইরে মানুষ সাঁতার কাটছে। কোমর জল পেরিয়ে অফিস যাচ্ছে, ফিরছেন নিত্যযাত্রীরা। তবে শুধু মাটিতেই নয়, মুম্বইয়ের বৃষ্টিতে বিপত্তি কার্যত আকাশে ভাসা মনোরেলেও। মায়ানগরে মাঝলাইনে আটকে গেল মনোরেল। আকাশপথে বিমের ওপর চলাচলকারী যাত্রী বোঝাই মনোরেল আটকে গেল মুম্বইয়ের মাইসোর কলোনি ও ভক্তি পার্ক স্টেশনের মাঝে। প্রায় এক ঘণ্টা ধরে যাত্রীরা এয়ার কন্ডিশন ছাড়াই লাইনে মনোরেলের ভিতর আটকে ছিলেন যাত্রীরা। দমবদ্ধকরা পরিবেশ তৈরি হয়েছিল। ট্রেনটির এসি বন্ধ হয়ে যাওয়া কামরাটিতে শতাধিক যাত্রী ছিলেন।

আজ, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, সন্ধ্যা প্রায় ৬টা ১৫ মিনিটে এই ঘটনা ঘটে। বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার কারণে মোনো রেল থেমে যায়। পরে ক্রেনের মাধ্যমে মনোরেলের ভিতর থেকে যাত্রীদের ত্রেনের মাধ্যমে নামানো হয়। মুম্বই দমকলের তিনটি স্নরকেল যান মোতায়েন করে যাত্রীদের উদ্ধার করে। এই বিপত্তির কারণে চেম্বুর ও ভক্তি পার্কের মধ্যে মোনো রেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। প্রবল বৃষ্টির কারণে মুম্বইয়ে লাল সতর্কতা জারি করা হয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস মুম্বইয়ের এই মোনো রেল বিভ্রাটের তদন্তে শহর উন্নয়ন দফতরের প্রধান সচিবকে নিয়োগ করেছেন।

দেখুন ভিডিও

দেখুন ভিডিও

দেখুন কীভাবে লাইন থেকে উদ্ধার করা হল মনোরেল 

দেখুন কীভাবে যাত্রীদের উদ্ধার করা হচ্ছে

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 19, 2025 08:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).