মা-বাবার আদুরে সন্তান যখন নিজের বয়সের থেকে এগিয়ে কোন কাজ করতে যায় সেখানে বিপদ অবধারিত। তাই বলা যেতেই পারে সময়ের আগেই কিছু করা যায় না, সেই আপ্তবাক্যটি যথাযথ মুম্বইয়ের চান্দিভালি এলাকার এই ঘটনার জন্য।
অভিভাবকের অনুপস্থিতি তাঁদের চার চাকার গাড়ি চালাচ্ছিলেন এক ১৪ বছরের খুদে। কিন্তু বাড়ির দরজা দিয়ে রাস্তায় ওঠার আগেই সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সামনেই দাঁড়িয়ে থাকা একটি অটোতে সজোরে ধাক্কা মারে এবং তাঁর পরে ওই প্রবীণ নাগরিককে ধাক্কা মেরে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে পালিয়ে যান। দুর্ঘটনাটি সিসিটি ক্যামেরায় ধরা পড়ে। ভাইরাল হওয়া ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এসেছে। ভিডিওতে দেখা যায়, ছেলেটি একটি এসইউভি নিয়ে রাস্তা দিয়ে হাঁটার সময় এক প্রবীন নাগরিককে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ওই বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এবং চিকিৎসার জন্য তাঁকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বৃদ্ধকে আগামী তিন মাস সম্পূর্ণ বিছানায় থাকার পরামর্শ দিয়েছেন। গাফিলতির অভিযোগে শিশুটির বাবা-মায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। সূত্রের খবর শিশুটিকে তার বাবা-মাকে ৫০০০ টাকা জরিমানা দেওয়ার পরে ছেড়ে দেওয়া হয়েছে।
A 14-year-old hits a senior citizen at Nahar Amrit Shakti Road, Chandivali. Senior citizen is now advised to go on bedrest for the next 3 months. Parents penalised for 5K. This is a major safety concern for pedestrians when parents hand over their cars to kids. @CPMumbaiPolice… pic.twitter.com/TzkIJsr3wl
— Chandivali Citizens Welfare Association (CCWA) (@ChandivaliCCWA) September 13, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)