Mumbai: মুম্বইয়ের স্টেশন থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র, পুলিশের জালে ৫ বন্দুকধারী, তদন্তে পুলিশ
ফের মুম্বইয়ে বড়সড় নাশকতার ছক বানচাল করল পুলিশ। বুধবার মুম্বইয়ের কটন গ্রিন স্টেশন থেকে উদ্ধার ৪টি পিস্তল, ৫০টি তাজা কার্তুজ।
ফের মুম্বইয়ে (Mumbai) বড়সড় নাশকতার ছক বানচাল করল পুলিশ। বুধবার মুম্বইয়ের কটন গ্রিন স্টেশন থেকে উদ্ধার ৪টি পিস্তল, ৫০টি তাজা কার্তুজ। জানা যাচ্ছে, ৫ যুবককে স্টেশন চত্বরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের। তখনই তাঁদের আটক করে তল্লাশি চালানো হয়। আর তারপরই উদ্ধার হয় বন্দুক। ধৃত ৫ জন পেশাদার শ্যুটার বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাঁদের নাম পরিচয়। পুলিশসূত্রে খবর, ধৃতার হল সানি নরেশ কুমার, রবি আঙরেজ, রাহুল পৃথ্বি সিং, অনুজ কুলদীপ কুমার ও আদিত্য কৌশিক কুমার। অভিযুক্তরা সকলেই হরিয়ানা থেকে মুম্বই এসেছিল। মুম্বই ক্রাইম ব্রাঞ্চ যুবকদের গ্রেফতারির পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
দেখুন পোস্ট
The Mumbai Crime Branch’s Anti-Extortion Cell arrested five shooters near Cotton Green station and seized 4 pistols and 50 live cartridges. The accused, Sunny Nareshkumar, Ravi Angrej, Rahul Prithvisingh, Anuj Kuldeep Kumar, and Aditya Yogesh Kaushik, came from Haryana. Acting on… pic.twitter.com/rWkjUBnKEj
— IANS (@ians_india) August 6, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 06, 2025 10:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

