MP Election 2023: মধ্যপ্রদেশ জয়ের লক্ষ্যে সুপার পাওয়ার নিয়ে অবতীর্ণ কমলনাথ, দেখুন নির্বাচনী প্রচারে সুপারনাথের অবতার (দেখুন ভিডিও)

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংকে হারাতে কংগ্রেস প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা কমলনাথকে সুপারনাথ বানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে জাতীয় দলটি। যেখানে ভিডিওতে দেখা যাচ্ছে কমল নাথ (সুপার নাথ) সুপারম্যানের পোশাক পরে আকাশে উড়ছেন।

MP Election 2023: মধ্যপ্রদেশ জয়ের লক্ষ্যে সুপার পাওয়ার নিয়ে অবতীর্ণ কমলনাথ, দেখুন নির্বাচনী প্রচারে সুপারনাথের অবতার (দেখুন ভিডিও)
Kamal Nath Super Man photo Credit: Twitter@INCMP

বিজেপিকে সরিয়ে  মধ্যপ্রদেশ নির্বাচনে জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা করেছে কংগ্রেস। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংকে হারাতে কংগ্রেস প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা কমলনাথকে সুপারনাথ বানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে জাতীয় দলটি।  যেখানে ভিডিওতে দেখা যাচ্ছে কমল নাথ (সুপার নাথ) সুপারম্যানের পোশাক পরে আকাশে উড়ছেন। এবং  সেই অ্যানিমেশন ভিডিওতেই ৫০০ টাকার গ্যাস সিলিন্ডার, কৃষকের ঋণ মকুব এবং অন্যান্য স্কিমের কথা দেখানো হয়েছে।

অ্যানিমেশন ভিডিওতে, হনুমান জির কাছে  মধ্যপ্রদেশের কল্যাণে ক্ষমতা চাইতে দেখা যায়। এরপরই কমলনাথের মধ্যে চলে আসে পাওয়ার।  এই ভিডিও ভাইরাল হওয়ার পর, লোকেরা এটিকে বেশ পছন্দ করছে। তবে এই ভিডিও মধ্যপ্রদেশে কমলনাথকে জয় এনে দিতে পারে কি না। এ বিষয়ে কিছু বলা যাবে না।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 29, 2023 04:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).