Mahakumbh 2025: প্রয়াগরাজে মহাকুম্ভে ৭ লক্ষ টাকার ঘোড়ায় চড়ে পাহাড়া যোগী রাজ্যের পুলিশের
ঘোড়াটাই বা বাদ যায় কেন! প্রয়াগরাজে ঘোড়সওয়ারি পুলিশের জন্য মার্কিন ওয়ার্মব্লাড ব্রিডের বিশেষ ঘোড়ার ব্যবস্থা করল যোগী আদিত্যনাথের প্রশাসন।
Mahakumbh 2025: মহাকুম্ভ বলে কথা। সব কিছুতেই তো স্পেশাল হওয়া চাই। ঘোড়াটাই বা বাদ যায় কেন! প্রয়াগরাজে ঘোড়সওয়ারি পুলিশের জন্য মার্কিন ওয়ার্মব্লাড ব্রিডের বিশেষ ঘোড়ার ব্যবস্থা করল যোগী আদিত্যনাথের প্রশাসন। মহাকুম্ভের নিরাপত্তার এমন বিশেষ ধরনের অভিজাত ঘোড়া থাকছে মোট ৫টি। পাঁচজন ঘোড়সওয়ারি পুলিশ এই বিশেষ ঘোড়ার পিঠে চড়ে মহাকুম্ভের পাহাড়া দেবেন। প্রতিটি ঘোড়ার দাম ৭ লক্ষ টাকা।
আর মাত্র কটা দিনের অপেক্ষা। আগামী সোমবার থেকে প্রয়াগরাজে শুরু হচ্ছে মহাকুম্ভ। মহাকুম্ভে নজিরবিহীন নিরাপত্তার বন্দোবস্ত করেছে যোগী আদিত্যনাথের সরকার। ড্রোন নজরদারি থেকে সাদা পোশাকের পুলিশ, জলপথে কড়া নিরাপত্তা। একবারে দুর্গের মত নিরাপত্তা বলয় তৈরি করে বজ্রআটুনি করে ফেলা হয়েছে। মহাকুম্ভ উপলক্ষ্যে ৪০ কোটি পূন্যার্থী উপস্থিত থাকতে চলেছেন। প্রয়াগরাজে নিরাপত্তার বিশেষ দায়িত্বে থাকছে ঘোড়সওয়ার পুলিশ।
সাত লক্ষ টাকার ঘোড়া
#WATCH | Prayagraj, UP | Patrolling Police (Mounted Police) to mount on American Warmblood (breed) horses in Mahakumbh 2025. 5 horses have been brought at Rs 7 lakh per horse. pic.twitter.com/v6dWFyzdYF
— ANI (@ANI) January 7, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 07, 2025 09:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

