Miss World 2025: বিশ্ব সুন্দরী প্রতিযোগীদের পা ধুইয়ে দিচ্ছেন হায়দরাবাদের মহিলারা, ভিডিয়ো দেখে নিন্দার ঝড়

Miss World 2025: বিশ্ব সুন্দরী প্রতিযোগীদের পা ধুইয়ে দিচ্ছেন হায়দরাবাদের মহিলারা, ভিডিয়ো দেখে নিন্দার ঝড়
Hyderabad Video (Photo Credit: X/Screengrab)

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় (Miss World 2025) অংশ নিতে যাঁরা হায়দরাবাদে (Hyderabad) হাজির হয়েছেন, সেই প্রতিযোগীদের পা ধুইয়ে দিচ্ছেন ভারতীয় মহিলারা (Indian Woman)। এমনই একটি ভিডিয়ো শেয়ার করেন কেটি আর রামা রাও। নিজের সোশ্যাল হ্যান্ডেল কেটি আর ওই ভিডিয়ো শেয়ার করে লেখেন, 'কংগ্রেসের মুখ্যমন্ত্রী কি নিজের চিন্তা ভাবনা সব হারিয়েছেন?' বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার একটি অনুষ্ঠানে প্রতিযোগীরা রামাপ্পা এবং থাউজ়েন্ড পিলার মন্দিরে যান। সেখানেই ওই প্রতিযোগীদের পা ধুইয়ে দিতে দেখা যায় স্থানীয় মহিলাদের। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। প্রসঙ্গত হায়দরাবাদে এবার বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। হায়দরাবাদের হাইটেক সিটিতে এলার বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ফলে সম্প্রতি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের দেখা যায় চারমিনারে হাজির হতে।

দেখুন সেই ভিডিয়ো যেখানে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার প্রতিযোগীদের পা ধুইয়ে দেওয়া হয়...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 15, 2025 05:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).