নভি মুম্বইয়ের (Navi Mumbai) একটি ট্রাক টার্মিনালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। জ্বলে পুড়ে খাক হয়ে গিয়েছে গোটা টার্মিনাল এলাকা। রবিবার গভীর রাতে নভি মুম্বইয়ের তুর্বে এলাকায় সেক্টর ২০-তে ওই ট্রাক টার্মিনালে আচমকাই আগুন লেগে যায়। কয়েকটি ট্রাক বোঝাই করা মাল ছিল। টার্মিনালে আগুন লাগতেই পর পর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তার তাতেই সতর্ক হন স্থানীয় লোকজন। তারাই ঘটনাস্থলে পৌঁছে দেখেন দাউদাউ করতে জ্বলছে ট্রাক টার্মিনাল। খবর দেওয়া হয় দমকলে। টার্মিনালের আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছিল দমকল বাহিনীকে। প্রায় আটটি ট্রাক পুরো ধ্বংস হয়ে গিয়েছে। সোমবার সকাল পর্যন্তও টার্মিনালের কিছু কিছু জায়গায় আগুন জ্বলছিল। ঘন কালো ধোঁয়া তখনও এলাকায় ছড়াচ্ছিল।
জ্বলে পুড়ে খাক ট্রাক টার্মিনাল
#WATCH | Maharashtra | Firefighting continues at a godown inside a truck parking area near the Agricultural Produce Market Committee (APMC) market in Navi Mumbai's Turbhe Sector 20, where a fire broke out late last night. pic.twitter.com/6T6kdOExA3
— ANI (@ANI) July 7, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)