Kerala Fire: কেরলের হাসপাতালে আগুন, আতঙ্কে ছোটাছুটি রোগীদের
কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল। পুড়ে ছাই হয়ে গিয়েছে হাসপাতালের মহিলা ওয়ার্ড।
নয়াদিল্লিঃ কেরলের(Kerala) হাসপাতালে(Hospital) আগুন। আতঙ্কে প্রাণ হাতে হাসপাতাল ছাড়ল রোগীরা। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে কেরলের একটি সরকারি হাসপাতালে। জানা গিয়েছে, নার্সদের বিশ্রামের ঘর এবং হাসপাতালের মহিলা বিভাগের মধ্যবর্তী অংশে আগুন লাগে। ঘন কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। আতঙ্ক ছড়ায় গোটা হাসপাতালে। প্রাণভয়ে হাসপাতাল ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন রোগীরা। কিছু রোগীকে হাসপাতাল থেকে নিরাপদে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় দমকল বাহিনী। এরপর দমকলের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল। পুড়ে ছাই হয়ে গিয়েছে হাসপাতালের মহিলা ওয়ার্ড।
কেরলের হাসপাতালে আগুন, আতঙ্কে ছোটাছুটি রোগীদের
Kerala Fire: Massive Blaze Erupts in Palakkad District Hospital, Patients Evacuated (Watch Video)https://t.co/JT40oNL5Wg#Kerala #KeralaFire #Palakkad
— LatestLY (@latestly) February 16, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 16, 2025 12:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

