Manmohan Singh: যমুনা বক্ষে বিলীন মনমোহন, রবিতে প্রাক্তন প্রধানমন্ত্রীর অস্থি বিসর্জন

অস্থি বিসর্জনের আগে গুরুদ্বারে নাম সংকীর্তনের আয়োজন করা হয়। সেখানে যোগ দেবেন মনমোহন পত্নী গুরশরণ কৌর। তাঁকে হুইলচেয়ারে আনা হয়েছে গুরুদ্বারে।

Manmohan Singh: যমুনা বক্ষে বিলীন মনমোহন, রবিতে প্রাক্তন প্রধানমন্ত্রীর অস্থি বিসর্জন
Manmohan Singh (Photo Credits: X)

শনিবার, ২৮ ডিসেম্বর নয়া দিল্লির নিগমবোধ ঘাটে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের (Manmohan Singh) শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আজ রবিবার তাঁর অস্থি বিসর্জন হবে যমুনা বক্ষে। সকাল সকাল প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবার তাঁর অস্থি নিয়ে পৌঁছলেন যমুনা নদীর তীরে অবস্থিত গুরুদ্বার মজনু কা টিলায়। দিল্লির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিখ তীর্থস্থানগুলির মধ্যে একটি হল এটি। অস্থি বিসর্জনের আগে গুরুদ্বারে নাম সংকীর্তনের আয়োজন করা হয়। সেখানে যোগ দেন মনমোহন পত্নী গুরশরণ কৌর। তাঁকে হুইলচেয়ারে আনা হয়েছে গুরুদ্বারে। বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর দিল্লির এমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। রবিতে যমুনার অস্থি ঘাটে মনমোহন সিংয়ের অস্থি বিসর্জন দিল তাঁর পরিবার।

যমুনায় বিলীন হল ... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 29, 2024 11:17 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).