Mamata Banerjee to Narendra Modi: ভোট মিটতেই মোদীকে চিঠি মমতার, তিন ফৌজদারি আইন প্রত্যাহারের আর্জি মুখ্যমন্ত্রীর
একতরফা ভাবেই সংসদে এই বিল পাশ করিয়েছিল মোদী সরকার। আগামী ১ জুলাই থেকে গোটা দেশে তিন নতুন ফৌজদারি আইন কার্যকর করার কথা। পরবর্তী লোকসভা অধিবেশনের আগেই এ বার এই আইন নিয়ে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন মমতা।
নয়াদিল্লিঃ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চিঠিতে তিন ফৌজদারি আইন কার্যকর করা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে, গত লোকসভা অধিবেশনে এই তিনটি বিল পাশ হয়েছিল লোকসভা এবং রাজ্যসভায়। একতরফা ভাবেই সংসদে এই বিল পাশ করিয়েছিল মোদী সরকার। আগামী ১ জুলাই থেকে গোটা দেশে তিন নতুন ফৌজদারি আইন কার্যকর হওয়ার কথা। পরবর্তী লোকসভা অধিবেশনের আগেই এ বার এই আইন নিয়ে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন মমতা।
Defer Implementation Of New Criminal Laws: Mamata Banerjee Writes To PM https://t.co/elYh0VRRzx
— NDTV (@ndtv) June 21, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 21, 2024 02:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

