Mallikarjun Kharge: 'এনডিএ সরকারের পতন যে কোনও সময় হতে পারে', কটাক্ষ খাড়গের

Mallikarjun Kharge: 'এনডিএ সরকারের পতন যে কোনও সময় হতে পারে', কটাক্ষ খাড়গের
Mallikarjun Kharge (Photo Credit: ANI/Twitter)

এবার কেন্দ্রের মোদীর সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। কংগ্রেস সভাপতি বলেন, ভুল করে এনডিএ (NDA) সরকার গঠন হয়েছে। মোদীজির সঙ্গে মানুষের রায় নেই। এই সরকার সংখ্যাগরিষ্ঠ নয়, সংখ্যালঘু বলেও কটাক্ষ করেন খাড়গে। যে কোনও সময় কেন্দ্রের এই সরকারের পতন হতে পারে বলে মন্তব্য করেন কংগ্রেস নেতা। তবে দেশের মঙ্গলের জন্য তাঁরা কাজ করতে চান। দেশের উন্নতিতে যাতে প্রত্যেকে একযোগে কাজ করেন, সেই আশা প্রকাশ করেন মল্লিকার্জুন খাড়গে।

শুনুন কী বললেন খাড়গে...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 14, 2024 04:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).