Maharashtra: জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মর্মান্তিক ঘটনা, শ্বাসরোধ হয়ে মৃত্যু ৫ শ্রমিকের

বেলা সাড়ে ১২টার দিকে ঘটে দুর্ঘটনাটি। ট্যাঙ্কের মধ্যে শ্বাসরোধ হয়ে অসুস্থ হয়ে পড়েন। দমকল কর্মীরা এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

Maharashtra: জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মর্মান্তিক ঘটনা, শ্বাসরোধ হয়ে মৃত্যু ৫ শ্রমিকের
Dead Body Representative Photo (Photo Credits: Pixabay)

জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে পাঁচজন ঠিকাদার শ্রমিকের। রবিবার মুম্বইয়ের (Mumbai) নাগপাড়ায় একটি নির্মীয়মাণ বাড়ির জলের ট্যাঙ্ক পরিষ্কার করার সময়ে ঘটে গেল চরম মর্মান্তিক ঘটনা। বৃহৎ মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) জানিয়েছে, রবিবার মিন্ট রোডে গুড লাক মোটর ট্রেনিং স্কুলের কাছে একটি নির্মাণাধীন ভবনে জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নামেন ৫ জন ঠিকাদার শ্রমিক। বেলা সাড়ে ১২টার দিকে ঘটে দুর্ঘটনাটি। ট্যাঙ্কের মধ্যে শ্বাসরোধ হয়ে অসুস্থ হয়ে পড়েন। দমকল কর্মীরা এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা পাঁচজন শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন।

শ্বাসরোধে মৃত্যুঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 09, 2025 04:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).