Maharashtra: নাগাড়ে বৃষ্টির জের, মুম্বইতে ভেঙে পড়ল সেতু, ব্যাহত যান চলাচল
আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলেও জানানো হয়েছে। প্রাক বর্ষাতেই এই অবস্থা হলে এরপর কী হবে তা নিয়ে চিন্তায় মুম্বইবাসী।
মহারাষ্ট্র: লাতুর জেলার শিরুর-অনন্তপালের কাছে ঘরনি নদীর উপর ভেঙে পড়ল সেতু (Bridge)। যার কারণে শিরুর-অনন্তপাল-উদগীর রাজ্য সড়ক বন্ধ রয়েছে। রাতভর ভারী বৃষ্টিপাতের (Heavy Rain) ফলে ধস নেমেছে বলে খবর। সমতা নগর এবং শিরুর-অনন্তপাল তালুকের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। বিপর্যস্ত জনজীবন। গত ২-৩ দিন ধরে একটানা বৃষ্টিতে ভিজছে মুম্বই (Mumbai)। রেকর্ড বৃষ্টি পুনেতে (Pune)। মাত্র ৩ ঘণ্টার বৃষ্টিতে ভেঙেছে ৩৩ বছরের রেকর্ড। আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলেও জানানো হয়েছে। প্রাক বর্ষাতেই এই অবস্থা হলে এরপর কী হবে তা নিয়ে চিন্তায় মুম্বইবাসী।
দেখুন ঘটনাস্থলের ভিডিয়ো
Maharashtra: Due to a bridge collapse over Gharni River near Shirur-Anantpal, Latur district, the Shirur-Anantpal-Udgir state highway is closed. Heavy overnight rainfall caused the collapse, cutting off contact between Samata Nagar and Shirur-Anantpal taluka pic.twitter.com/J4mPD4tfWl
— IANS (@ians_india) June 11, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 11, 2024 11:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

