Maharashtra: দুর্ঘটনায় আক্রান্ত বাইকার, কনভয়ে থামিয়ে গাড়ি থেকে নেমে এলেন উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান সেরে ফেরার পথে অদূরে দুর্ঘটনার খবর পেয়ে নিজের কনভয়ে থামিয়ে গাড়ি থেকে নেমে আসেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

Maharashtra: দুর্ঘটনায় আক্রান্ত বাইকার, কনভয়ে থামিয়ে গাড়ি থেকে নেমে এলেন উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে
Eknath Shinde Stops Convoy Helps Injured Biker (Photo Credits: IANS)

রবিবার, ২৬ জানুয়ারি ৭৬'তম প্রজাতন্ত্র দিবসের (Republic Day 2025) অনুষ্ঠানে যোগ দেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde)। এদিন ঘাটকোপারের কাছে একটি গুরুতর দুর্ঘটনায় আক্রান্ত হন এক বাইক চালক। ব্যক্তিগতভাবে আহত যুবকের খোঁজখবর নেন তিনি। শুধু তাই নয়, তাৎক্ষণিকভাবে যুবককে হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করেন। উপ-মুখ্যমন্ত্রীর নির্দেশে একেবারে পুলিশি সুরক্ষায় রাজাওয়াড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বাইকারকে। মুখ্যমন্ত্রী থাকাকালীনও এইভাবে কনভয়ে থামিয়ে দুর্ঘটনাগ্রস্তদের সাহায্য করতে গাড়ি থেকে নেমে আসতেন শিন্ডে।

কনভয়ে থামিয়ে গাড়ি থেকে নেমে এলেন উপ-মুখ্যমন্ত্রীঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 26, 2025 06:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).