Maharashtra: কূপ খননের কাজ চলাকালীন অঘটন, ভারী ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মারা গেলেন ২ শ্রমিক
মঙ্গলবার মহারাষ্ট্রের ওয়াশিম জেলায় কূপ খননের কাজ চলছিল। আচমকাই ধ্বংসাবশেষ গভীর কূপের মধ্যে ধসে পড়ে। ভারী ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন তিনজন শ্রমিক।
কূপ খননের কাজ চলাকালীন অঘটন। ধ্বংসস্তূপ ধসে মৃত্যু হল ২ শ্রমিকের। গুরুতর জখম হন একজন। মঙ্গলবার মহারাষ্ট্রের (Maharashtra) ওয়াশিম জেলায় কূপ খননের কাজ চলছিল। আচমকাই ধ্বংসাবশেষ গভীর কূপের মধ্যে ধসে পড়ে। ভারী ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন তিনজন শ্রমিক। খবর পেয়ে পুলিশের দল এবং স্থানীয় প্রশাসনের লোকজন ঘটনাস্থলে পৌঁছয়। তিন জন শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনকে মৃত বলে জানিয়ে দেন চিকিৎসক। একজনের শরীরে প্রাণ রয়েছে। কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই উল্লেখ করেছেন চিকিৎসক। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
কূপ খননের কাজ চলাকালীন মারা গেলেন ২ শ্রমিকঃ
Washim, Maharashtra: Two workers died, and one was seriously injured after debris collapsed during well digging. The injured worker has been hospitalized, while administration and police teams have reached the site. Efforts to clear the debris are ongoing. An investigation has… pic.twitter.com/Z4yhc2dWwd
— IANS (@ians_india) March 18, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 18, 2025 07:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

