Maharashtra Assembly Election 2024: ইস্তফা দিলেন একনাথ শিন্ডে, মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রীর শপথ না নেওয়া পর্যন্ত নয়া দায়িত্ব
বিধানসভা ভোটের ফলপ্রকাশের দুদিন পার হয়ে গেলেও মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন সেই প্রশ্ন এখনও অধরা। তবে দৌড়ে রয়েছে দুজনের নাম। একনাথ শিন্ডে এবং দেবেন্দ্র ফডণবীস
চব্বিশের লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে বিজেপির ভরাডুবি হলেও ছয় মাসের মধ্যেই বিধানসভায় পদ্মাসনে ফিরেছে। তবে ভোটের ফলপ্রকাশের দুদিন পার হয়ে গেলেও মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন সেই প্রশ্ন এখনও অধরা। তবে দৌড়ে রয়েছে দুজনের নাম। একনাথ শিন্ডে এবং দেবেন্দ্র ফডণবীস (Devendra Fadnavis)। দুজনের মধ্যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবে সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। এরই মাঝে মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন একনাথ শিন্ডে (Eknath Shinde)। রাজ্যপালের সি পি রাধাকৃষ্ণনের (C. P. Radhakrishnan) কাছে গিয়ে তিনি নিজের ইস্তফাপত্র তুলে দেন। তবে পরবর্তী মুখ্যমন্ত্রীর শপথ না নেওয়া পর্যন্ত রাজ্যপাল তাকে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন।
ইস্তফা একনাথ শিন্ডের...
Maharashtra Chief Minister Eknath Shinde resigned from his post and the Governor appointed him as caretaker Chief Minister until the next government is sworn in.
(Source: Raj Bhavan) pic.twitter.com/uKVvHbxOWz
— ANI (@ANI) November 26, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 26, 2024 12:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

