Maharashtra Bandh: বদলাপুর শিশু যৌন নির্যাতন কাণ্ডে কাল মহারাষ্ট্র বনধের ডাক

মহারাষ্ট্রের বদলাপুরে দুই শিশুর ওপর যৌন নির্যাতন কাণ্ডে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ।

Maharashtra Bandh: বদলাপুর শিশু যৌন নির্যাতন কাণ্ডে কাল মহারাষ্ট্র বনধের ডাক
Badlapur Rail Protestor Arrested Photo Credit: X@ANI

মহারাষ্ট্রের বদলাপুরে দুই শিশুর ওপর যৌন নির্যাতন কাণ্ডে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। দেরিতে এফআইআর দায়ের সহ, পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার প্রশাসনিক চক্রান্তের কথাও বলছে বিরোধীরা। এই ঘটনার প্রতিবাদে ট্রেন আটকে রেখে ধুন্ধমার বেঁধে গিয়েছিল।

এবার বদলাপুর কাণ্ডের প্রতিবাদে, রাজ্যজুড়ে নারী সুরক্ষায় জোর দেওয়ার বিষয়ে আগামিকাল, শনিবার ২৪ ঘণ্টার মহারাষ্ট্র বনধের ডাক দিয়েছে উদ্ধব ঠাকরের শিবসেনা সহ বেশ কয়েকটি দল ও সংগঠন। এনসিপি (শরদ পাওয়ার), কংগ্রেস এই বনধকে সমর্থন জানিয়েছে। একনাথ শিন্ড, বিজেপি-র সরকারের আমলে মহারাষ্ট্রে নারী নিরাপত্তায় একেবারেই অবহেলা করা হচ্ছে বলে অবিযোগ বিরোধীদের।

দেখুন খবরটি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 23, 2024 12:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).