Maharashtra Assembly Election: মুম্বইয়ের ওরলি থেকে নির্বাচনে লড়বেন আদিত্য ঠাকরে, মনোনয়ন পেশের আগে দিলেন পুজো (দেখুন সেই ছবি)

নিজের মনোনয়ন পেশ করার আগে মুম্বইয়ের শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর প্রার্থী আদিত্য ঠাকরে মুম্বইয়ের লোয়ার প্যারেলের একটি মন্দিরে প্রার্থনা করেন। সেখানে অনুগামীদের নিয়ে তাঁকে দেখা যায়।

Maharashtra Assembly Election: মুম্বইয়ের ওরলি থেকে নির্বাচনে লড়বেন আদিত্য ঠাকরে, মনোনয়ন পেশের আগে দিলেন পুজো (দেখুন সেই ছবি)
Aaditya Thackeray offered prayers (Photo Credit: X@ANI)

বুধবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের জন্য ৬৫ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠী। ২০১৯ সালের পর ২০২৪ সালে দ্বিতীয় বার নির্বাচনে অংশ নিচ্ছেন আদিত্য ঠাকরে। তিনি মুম্বাইয়ের ওরলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২০১৯ সালের নির্বাচনে ঠাকরে পরিবারের প্রথম সদস্য হিসাবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়লাভ করেন। ২০২৪ সালেও মুম্বইয়ের ওরলি থেকে তাঁকে প্রার্থী করা হয়েছে। নিজের মনোনয়ন পেশ করার আগে মুম্বইয়ের শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর প্রার্থী আদিত্য ঠাকরে মুম্বইয়ের লোয়ার প্যারেলের একটি মন্দিরে প্রার্থনা করেন। সেখানে অনুগামীদের নিয়ে তাঁকে দেখা যায়। এর তারিখ ঘোষণা হয়েছে আগামী ২০ নভেম্বর এবং ২৩ নভেম্বর ২৮৮টি নির্বাচনী এলাকার ভোটগণনা হবে৷

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).