MahaKumbh 2025: যানজটে অবরুদ্ধ মহাকুম্ভের পথ! চুঙ্গি থেকে ঝুসি সড়কে ঘণ্টার পর ঘণ্টা আটকে পুণ্যার্থীরা
শিবরাত্রির পুণ্য তিথিতে শেষ হবে ১৪৪ বছর অপেক্ষার মহাকুম্ভের (MahaKumbh Mela 2025)। শেষবেলায় রবিবারের সকালে তাই যানজটের প্যাচে পুণ্যার্থীরা। সকাল থেকেই ভক্তদের ভিড়ের কারণে প্রয়াগরাজের চুঙ্গি থেকে ঝুসি সড়কে বিশাল যানজট দেখা গেছে। যে দিকে তাকানো যায় শুধুই গাড়ি আর গাড়ি। এক ইঞ্চি এগোনোর সুযোগ নেই। চার দিকে গাড়ির হর্ন, চিৎকার। সকলেই চান এগিয়ে যেতে। কিন্তু তীব্র যানজট কাটিয়ে এগোনোর উপায় নেই!
#WATCH | Uttar Pradesh: Huge traffic witnessed on Chungi to Jhusi road in due to the crowd of devotees going for #MahaKumbhMela2025 pic.twitter.com/qle4XdFCYQ
— ANI (@ANI) February 23, 2025
শুরু থেকেই এই ছবি দেখা গেছে প্রয়াগরাজে। প্রশ্ন উঠেছে উত্তরপ্রদেশ সরকারের ভূমিকা নিয়ে। মহাকুম্ভে কোটি কোটি মানুষের ভিড় হবে, তা আগে থেকেই আন্দাজ করেছিল সরকার। মেলা শুরুর আগে থেকেই পুণ্যার্থীদের সংখ্যা নিয়ে বিভিন্ন তত্ত্বও দিচ্ছিল যোগী আদিত্যনাথ সরকার। এমনকি, কোটি কোটি পুণ্যার্থীর ‘নিশ্ছিদ্র সুরক্ষা’ ব্যবস্থার দাবি করেছিল তারা, যাকে অভিহিত করা হয় এক নতুন শব্দবন্ধে— ‘ওয়ার্ল্ড ক্লাস ক্রাউড ম্যানেজমেন্ট’। কিন্তু তার পরও কেন বার বার ‘অব্যবস্থা’র কারণে সমস্যায় পুণ্যার্থীরা। পদপিষ্টের ঘটনা, ঘন ঘন অগ্নিকাণ্ড থেকে যানজট— নানা কারণে মহাকুম্ভের ব্যবস্থাপনা প্রশ্নের মুখে।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 23, 2025 08:58 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

