Mahakumbh 2025: ১৪৪ বছর পর মহাকুম্ভের যোগ, প্রথম দিন ত্রিবেণীর সঙ্গমস্থলে কত জন ডুব দিলেন?

প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতী তিন নদীর ত্রিবেণী সঙ্গমে শাহী স্নান করতে দেশ বিদেশের নানা প্রান্ত থেকে ভক্তরা জড়ো হয়েছেন মহাকুম্ভে। প্রথম দিনে কুম্ভমেলায় পুণ্যস্নানে কতজন ডুব দিলেন?

Mahakumbh 2025: ১৪৪ বছর পর মহাকুম্ভের যোগ, প্রথম দিন ত্রিবেণীর সঙ্গমস্থলে কত জন ডুব দিলেন?
Mahakumbh 2025 (Photo Credits: ANI)

আজ সোমবার, ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা (Maha Kumbh 2025)। প্রতি ১২ বছর অন্তর একবার পূর্ণকুম্ভ আয়োজিত হয়। ১২টি পূর্ণকুম্ভের পর আয়োজিত হয় মহাকুম্ভ। অর্থাৎ ১৪৪ বছরে একবার মহাকুম্ভের আসর বসে। ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে মহাকুম্ভ মেলা ২০২৫। প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতী তিন নদীর ত্রিবেণী সঙ্গমে শাহী স্নান করতে দেশ বিদেশের নানা প্রান্ত থেকে ভক্তরা জড়ো হয়েছেন মহাকুম্ভে। প্রথম দিনে কুম্ভমেলায় পুণ্যস্নানে কতজন ডুব দিলেন? প্রশাসনের তরফে প্রকাশিত তথ্য অনুসারে, ত্রিবেণীর সঙ্গমস্থল মহাকুম্ভ নগরে প্রথম দিনে ১ কোটির বেশি পুণ্যার্থী ডুব দিয়েছেন। মেলাকে কেন্দ্র করে বাচ্চাথেকে বুড়ো বিপুল পরিমাণ মানুষ এখানে ভিড় জমান প্রত্যেকবার। আর এই কুম্ভস্নান এবং মেলা থেকে বিপুল পরিমাণ রোজগারও হয় উত্তরপ্রদেশ সরকারের।

মহাকুম্ভের প্রথম দিনে ১ কোটির বেশি ভক্তের সমাগম...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 13, 2025 06:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).