Mahadev Book Online Betting App: মহাদেব বুক অনলাইন বেটিং সিন্ডিকেটের প্রধান অভিযুক্ত রবি উৎপলকে গ্রেফতার করল দুবাই পুলিশ (দেখুন টুইট)
দীর্ঘদিন ধরেই ভারতীয় রাজনীতিতে তোলপাড় চলছে মহাদেব বেটিং অ্যাপকে ঘিরে। গত একবছর ধরে এই অ্যাপ নিয়ে তদন্ত করছে ইডি। উদ্ধার হয়েছে ৪৫০ কোটি টাকা। এবার সেই তদন্তে বড়সড় সাফল্য পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
দীর্ঘদিন ধরেই ভারতীয় রাজনীতিতে তোলপাড় চলছে মহাদেব বেটিং অ্যাপকে ঘিরে। গত একবছর ধরে এই অ্যাপ নিয়ে তদন্ত করছে ইডি। উদ্ধার হয়েছে ৪৫০ কোটি টাকা। এবার সেই তদন্তে বড়সড় সাফল্য পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।আনুমানিক ৫ হাজার কোটি টাকার মহাদেব বুক অনলাইন বেটিং আর্থিক দুর্নীতির মামলার তদন্তে নেমে ইডি জানতে পেরেছিল দুই মাথা সৌরভ চন্দ্রকার ও রবি উৎপল দুবাইয়ে গা ঢাকা দিয়ে আছেন। এরপরই দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করে তারা। গতকাল দুবাই পুলিশ মহাদেব বুক অনলাইন বেটিং সিন্ডিকেটের দুই প্রধান অভিযুক্তের একজন রবি উৎপলকে গ্রেফতার করেছে। দুবাই পুলিশ সূত্রে জানা গেছে উৎপলকে শীঘ্রই ভারতে হস্তান্তর করা হতে পারে।
In a significant success for the Enforcement Directorate, Dubai Police yesterday arrested Ravi Uppal, one of the two prime accused in the Mahadev Book online betting syndicate. Uppal may soon be extradited to India pic.twitter.com/fzvJjdDzf6
— ANI (@ANI) December 13, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 13, 2023 08:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

