Madhya Pradesh Viral Video: ব্যস্ত রাস্তায় চলন্ত গাড়ির ছাদে দাঁড়িয়ে যুবকের কায়দাবাজি, ভয়ডরের লেশমাত্র নেই, দেখুন ভাইরাল ভিডিয়ো
দ্রুতগামী চলন্ত গাড়ির ছাদের উপর সটান দাঁড়িয়ে রয়েছেন তিনি। ভয়ডরের লেশমাত্র নেই। ওই অবস্থাতেই কানে ফোন ধরে কথাও বললেন।
Madhya Pradesh Viral Video: চলন্ত গাড়ির ছাদে উঠে কায়দাবাজি। মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহর থেকে সদ্য নেটপাড়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োয় দেখা যাচ্ছে, সন্ধ্যের ব্যস্ত রাস্তা দিয়ে ছুটে চলেছে একের পর এক গাড়ি। আচমকাই চোখে পড়ল একটি গাড়ির মাথায় দাঁড়িয়ে রয়েছেন এক যুবক। দ্রুতগামী চলন্ত গাড়ির ছাদের উপর সটান দাঁড়িয়ে রয়েছেন তিনি। ভয়ডরের লেশমাত্র নেই। ওই অবস্থাতেই কানে ফোন ধরে কথাও বললেন। ভিডিয়োটি পুলিশের নজরে আসতেই তদন্ত শুরু হয়েছে। ভিডিয়োয় গাড়ির নম্বর প্লেটটি স্পষ্ট দেখা গিয়েছে। আর সেই নম্বর ধরেই গাড়িটিকে সনাক্তকরণের প্রক্রিয়া চলছে।
চলন্ত গাড়ির ছাদে যুবকের কায়দাবাজিঃ
#WATCH | MP: Youth Caught Performing Stunts On Roof Of Moving Car In Gwalior#MadhyaPradesh #MPNews #Gwalior pic.twitter.com/oqVOpVXpGu
— Free Press Madhya Pradesh (@FreePressMP) April 7, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 07, 2025 07:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

