Madhya Pradesh: ভোপালের রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, শিল্প এলাকায় ত্রাসের সঞ্চার
শনিবার দুপুরে মধ্যপ্রদেশের ভোপালে গোবিন্দপুরা শিল্প এলাকায় অবস্থিত ওই রাসায়নিক কারখানায় আগুন লেগে যায়। খবর দেওয়া হয় দমকলে।
ভরদুপুরে রাসায়নিক কারখানায় (Chemical Factory) বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুনের লেলিহান শিখা কয়েক মুহূর্তের মধ্যে গ্রাস করে ফেলে গোটা রাসায়নিক কারখানা। দাউদাউ করে জ্বলতে দেখা যায় গোটা এলাকা। শনিবার দুপুরে মধ্যপ্রদেশের ভোপালে গোবিন্দপুরা শিল্প এলাকায় অবস্থিত ওই রাসায়নিক কারখানায় আগুন লেগে যায়। খবর দেওয়া হয় দমকলে। রাসায়নিক কারখানায় আগুন লাগতেই আশেপাশের কারখানাগুলো খালি করে দিতে বলা হয়। একে একে দমকলের ১২টি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। তৎপরতার সঙ্গে শুরু হয় আগুন নেভানোর কাজ। রাসায়নিক কারখানার কালো ধোঁয়ায় যেন অন্ধকার নেমেছে শিল্প এলাকায়।
দাউদাউ করে জ্বলছে রাসায়নিক কারখানাঃ
#WATCH | Madhya Pradesh: Fire broke out in a chemical factory in Govindpura industrial area. Around 12 fire engines reached the spot. Firefighting operation is underway. pic.twitter.com/SoWab91dVK
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) March 1, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 01, 2025 04:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

