Madhya Pradesh: মধ্যপ্রদেশে লাইনচ্যুত সিমেন্ট বোঝাই মালগাড়ি
ছত্তিশগড় থেকে সিমেন্ট নিয়ে আসার পথে লাইনচ্য়ুত হয়ে যায় মালগাড়িটি
মধ্যপ্রদেশে লাইনচ্যুত হল সিমেন্ট বোঝাই ট্রেন।বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের কান্তিনগরে(Kantinagar)। বৃহস্পতিবার দুপুরে মালগাড়িটির ৪ টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। যদিও এর কারণে অন্য ট্রেনের চলাচলের ক্ষেত্রে কোন বাধা হয়ে দাঁড়ায়নি, কেননা আরও একটি অতিরিক্ত ট্রেনের লাইন সচল ছিল। লাইনচ্যুত হওয়ার পরই শুরু করা হয় উদ্ধারকাজ।
ছত্তিশগড়ের বিলাসপুর থেকে সিমেন্ট নিয়ে আসার পথে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। এর পাশাপাশি বর্ধমান থেকে ব্যান্ডেল যাওয়ার পথে একটি লোকান ট্রেন লাইন চ্যুত হয়ে যায় বুধবার রাতে। যদিও বড়সড় অঘটনের হাত থেকে বাঁচা গেছে ট্রেনের গতি কম থাকার কারণে।
Madhya Pradesh: Four wagons of goods train derailed near Katni station
Read @ANI Story | https://t.co/c9FJJYIhNE#MadhyaPradesh #trainderailed #Katni pic.twitter.com/8qAIuhegHj
— ANI Digital (@ani_digital) May 11, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 12, 2023 09:02 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

